বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে উভয়পক্ষ। এতে কমপক্ষে ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ও অন্যান্যদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী নিচ্ছেন।
জানা যায়, সুপারী চুরির দায়ে এক সভায় বাকবিতন্ডার জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। জকিগঞ্জ সার্কেল এসপিও ঘটনাস্থলে আসেন। বেলা ১টার দিকে পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের গুরুতর আহত জামিল আহমদ (২৫) ও দেলোয়ার হোসেন (২৩) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের নাম জানা যায়নি।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
গোয়াইনঘাটে বিয়ের দাবিতে ৪দিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরেRead More
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More



Comments are Closed