Main Menu

ওসমানীনগরে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটেরওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার ভোট কেন্দ্রসহ আশপাশ এলাকায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে শুক্রবার রাত ১২টা থেকে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৬ মার্চ রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে আশপাশ এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। নিষেধাজ্ঞা ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শওকত আলী।

Share





Related News

Comments are Closed