সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত বছরের জুলাই মাসে সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া সিলেট জেলা ছাত্রলীগের ৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (০২ মার্চ) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কার প্রত্যাহার হওয়া ছাত্রলীগ নেতারা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ জামিল, সহ সম্পাদক মাসুম আহমদ মাহি, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলওয়ার হোসেন, সৌরভ দাস ও ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed