কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী সাক্কু
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিদায়ী সিটি মেয়র মনিরুল হক সাক্কু।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, রাতে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াছিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সিদ্ধান্ত নেন।
আগামী কুসিক নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ভোটযুদ্ধে লড়বেন মনিরুল হক সাক্কু।
এছাড়া গত কুসিক নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন সাক্কু বলেও জানান তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed