Main Menu

ইলিয়াস আলী একদিন ফিরে আসবেন : লুনা

Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি : নিখোজঁ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ইলিয়াস আলীকে সরকার ষড়যন্ত্রমূলক ভাবে গুম করে রেখেছেন। ইলিয়াস আলী তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ ওসমানীনগরের বিএনপিকে সুসংগঠিত করেছিলেন। আজ তার নির্বাচনী এলাকা বিএনপি শক্তিশালী। যখন তিনি সংসদ সদস্য ছিলেন, তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু তিনি উন্নয়ন করেছিলেন দল-মত সকলের জন্য। আর সে সকল উন্নয়নের অংশীদার সকলেই। তাই আজ আপনাদের সামনে এসেছি আগামী ৬মার্চ ধানের শীষের পক্ষ ভোট চাইতে।

Manual4 Ad Code

তিনি বলেন, একদিন ইলিয়াস আলী ফিরে আসবেন সেই প্রত্যাশা আমার পরিবারের। শুধু আমি কিংবা আমার পরিবারের প্রত্যাশা নয়, যারা ইলিয়াস আলীকে ভালবাসতেন তারা সকলেই সেই প্রত্যাশা নিয়ে আছেন। বর্তমান সরকার বিএনপি নেতাকর্মীদের কোনো আন্দোলন করতে দিচ্ছেনা। বিনা ভোটে নির্বাচিত হয়ে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। ইলিয়াস আলীকে ফিরে পেতে হলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। আর এই সরকারকে বিদায় করতে হলে জাতীয় সংসদ নির্বাচনের দরকার। সেই সংসদ নির্বাচন করতে হলে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আগামী দিনে সরকার পতনের যেসকল আন্দোলন কর্মসূচি আসবে,সেই আন্দোলন সংগ্রামে সকলকে শরীক আহবান জানান। আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চৌধুরীর সমর্থনে স্থানীয় উসমানপুর ও পৈলনপুর ইউনিয়নে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

Manual1 Ad Code

পৃথক অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মইনুল হক চৌধুরী, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুসলিমা আক্তার চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, বিএনপি নেতা চেরাগ আলী চেয়ারম্যান, কামরুল হুদা জাগীদার, হাজী আব্দুন নূর, মুজিবুর রহমান, ফখরুল ইসলাম ফারুক, আবদুর রব চেয়ারম্যান, লিলু মিয়া চেয়ারম্যান, তাজ মো. ফখর উদ্দিন, তোফোলে আহমদ, জেলা বিএনপি নেতা ময়নুল হক, আব্দুল মুনিম চেয়ারম্যান, বিএনপি নেতা মিজানুর রহমান, সৈয়দ মুসফিক আহমদ, সৈয়দ মিনহাজ আহমদ, সিরাজুজ্জামান খান মংগু, আজাদ মিয়া, আবদুল আল মামুন, ইমরান মাসুদ, আলী আছগর ফয়েজ, হাফিজ আরব খান, লুৎফুর রহমান, বিশ্বনাথ বিএনপি নেতা সাজ্জাদ মেম্বার, রাজু মেম্বার, জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান নেছার, মোহাম্মদ আবদুল কাইয়ুম, শেখ মো.ডালিম, আবদুর রহমান খালেদ, তানিমুল ইসলাম, তাজুল ইসলাম, বিশ্বনাথ যুবদল নেতা আবু সুফিয়ান, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, বিশ্বনাথের দেওকলস ইউপি চেয়ারম্যান প্রার্থী আলাল আহমদ, ওসমানীনগর ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, সদস্য সচিব রায়হান আহমদ, বিশ্বনাথ ছাত্রদলের আবদুল বাছির, ইমরান আহমদ সুমন, দিলোয়ার হোসেন সজিব, মোহাম্মদ আলী, রুহেল আহমদ কালুসহ ওসমানীনগর বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code