কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছালো
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এম কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ফের পেছানো হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে আদালতে সকল আসামি হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ মার্চ তারিখ ধার্য করেছেন বিচারক। এনিয়ে টানা চার দিনের মতো সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হল।
এর আগে গত ১৭, ১৮ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারি একই কারণে সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছিল। আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। মামলায় ১৭১ জন সাক্ষী রয়েছেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
Related News
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকেRead More
দেশের সকল মহাসড়কে স্লিপার বাস চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।Read More



Comments are Closed