ফাঁস প্রশ্নে পরীক্ষা এখনই বাতিল নয় : শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় এখনই পরীক্ষা বাতিল হচ্ছে না। তদন্তে কখন প্রশ্ন ফাঁস হয়েছে, কতোটুকু ফাঁস হয়েছে প্রথমে সেটা দেখা হবে। ফাঁস হওয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের ওপর কতোটুকু প্রভাব ফেলেছে তা খতিয়ে দেখার পর পরীক্ষা বাতিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত, তাদের খুঁজে বের করতে সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। একক প্রচেষ্টায় প্রশ্ন ফাঁস বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।’
এ সময় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
৪দিনের সফরে মঙ্গলবার দুপুরে সিলেট পৌঁছান শিক্ষামন্ত্রী। এ চারদিন তিনি নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসির গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার ঢাকায় ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে পরীক্ষা বাতিল করা হবে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed