ঘন কুয়াশায় বাস খাদে পড়ে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিলার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০জন আহত হয়েছেন।
শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে উপজেলার জিৎলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল জানান, রাতে রংপুর থেকে ওই বাসটি কুমিল্লা যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে কিছু দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। পরে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি আবদুল আওয়াল।
আহত এক বাস যাত্রী জানান, হতাহতরা বেশিভাগই শ্রমিক। তারা রংপুর থেকে কাজের উদ্দেশ্যে কুমিল্লা যাচ্ছিল।
Related News
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More
আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুরRead More



Comments are Closed