দাম বাড়ল স্বর্ণের
বৈশাখী নিউজ ডেস্ক: ভরিতে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত বাড়ল স্বর্ণের দাম। আজ শনিবার থেকে নতুন এ দর কার্যকর হবে।
শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৬ হাজার ৭৩ টাকা দরে। গত বছরের ৭ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয়মূল্য ৪৪ হাজার ৭৯০ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বেড়েছে।
বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪২ হাজার ৬৯০ টাকা থেকে এক হাজার ৩৪২ টাকা বেড়ে বিক্রি হবে ৪৪ হাজার ৩২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৪৫৮ টাকা বেড়ে প্রতি ভরি বিক্রি হবে ৩৮ হাজার ৪৯১ টাকা দরে। শুক্রবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৩৭ হাজার ৩৩ টাকা।
তবে সনাতন স্বর্ণ প্রতি ভরি ২৪ হাজার ২৮ টাকার থেকে এক হাজার ৫০ টাকা বেড়ে বিক্রি হবে ২৫ হাজার ৭৮ টাকায়।
এদিকে, স্বর্ণের পাশাপাশি শনিবার থেকে বাড়ছে রুপার দামও। শুক্রবার পর্যন্ত ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকায়। নতুন মূল্য অনুযায়ী তা বিক্রি হবে এক হাজার ১০৮ টাকায়। অর্থাৎ প্রতি ভরিতে রুপার দাম বেড়েছে ৫৮ টাকা।
Related News
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালোRead More
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোটRead More



Comments are Closed