Main Menu

সিলেটে ট্রাক চাপায় শাবি’র প্রশাসনিক কর্মকর্তা নিহত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাক চাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশীদ (৪৫) নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আদমপুর উত্তরভাগ গ্রামের খতিব মিয়ার পুত্র। বর্তমানে সিলেট নগরীর ৭২/২ হাতিমবাগ শিবগঞ্জে তিনি বসবাস করেন। তিনি শাবিপ্রবি পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগে কর্মরত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুসা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হারুনুর রশীদ মোটর সাইকেলযোগে দক্ষিণ সুরমা থেকে হাতিমবাগের বাসায় ফিরছিলেন। পথে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সম্মুখে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে হারুনুর রশীদ গুরুতর আহত হন। এ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code