Main Menu

মাধবপুরে বেড়াতে এসে প্রাণ গেল কলেজ ছাত্র মাহির


মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : ঢাকা থেকে বন্ধুর সঙ্গে মাধবপুরে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল কলেজ ছাত্র ছাত্র মাহি রহমানের। রোববার বিকেলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মাহিকে পুকুর থেকে উদ্ধার করে। নিহত মাহি রহমান কক্সবাজার জেলার কলাতলির মোড় এলাকার আব্দুর রহমানের ছেলে ও ঢাকার ন্যাশনাল পলিটেকনিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, মাধবপুর উপজেলার বুলন্তা ইউনিয়নের বাণেশ্বর গ্রামের বাসিন্দা এফএল গ্রুপের মালিক ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রানা গত শুক্রবার তার ৪ বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মাধবপুর বেড়াতে আসেন। সাতছড়ি জাতীয় উদ্যানসহ বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখান বন্ধুদের। রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে রানা তার ৪ বন্ধুকে নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে যান। সেখানে বন্ধুরা মিলে সাঁতার কাটেন। গোসলের এক পর্যায়ে ৩ জন সাঁতরিয়ে পুকুরের তীরে উঠলেও মাহি রহমান মাঝ পুকুরে তলিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মী ঘটনাস্থলে এসে মাহিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশের সুরতহাল করা হয়েছে। মাহির অভিভাবকরা আসলে তাদের বক্তব্য শুনে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed