বিজিবি দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : আজ ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০১৬ উদযাপিত হবে। বিজিবি দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি অত্র বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করবেন এবং সকাল ৭টা ৪৫ মিনিটে ‘সীমান্ত গৌরব’-এ পুস্তস্তবক অর্পণ করে এ বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
বিজিবি দিবসের কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
অনুষ্ঠানে ২০১৬ সালে বিভিন্ন কর্মকান্ডে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবি সদস্যদের মধ্য থেকে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২০জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) প্রদান করা হবে।
আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। দুপুর ১২টা ১৫ মিনিটে পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত দরবারে বিজিবি সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
Related News
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More



Comments are Closed