দুদকের কাছে ১ মাস সময় চাইলেন ডিসি, এডিসি, এনডিসি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (এনডিসি-নেজারত) তানভীর আল নাসীফ সম্পদের হিসাবসহ বিভিন্ন তথ্য দিতে এক মাস সময় চেয়েছেন। ১৮ ডিসেম্বর রোববারের মধ্যে তাদের সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করার কথা ছিল। কিন্তু তারা এক মাস সময় বাড়ানোর আবেদন করেছেন। তাদের আবেদনের বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে নগরের উপশহর এলাকার এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এবং সহকারী কমিশনার (নেজারত, এনডিসি) তানভীর আল নাসীফের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর দুদক তাঁদের ব্যক্তিগত, পারিবারিক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়।
দুদক সিলেট কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিবরণীর পাশাপাশি জেলা প্রশাসকের কাছে চারটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে বিগত ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরে সিলেট জেলা প্রশাসকের আওতাধীন ইজারাকৃত জলমহাল, পাথরকোয়ারি, বালুমহাল ও হাটবাজার, এলআর ফান্ডের আয়-ব্যয়ের বিবরণী, সার্কিট হাউসের আয়-ব্যয়ের হিসাব এবং পরিবহন পুলে বরাদ্দ করা অর্থের পরিমাণ ও ব্যয়ের বিবরণী দাখিলের কথা বলা হয়েছিল।
পদস্থ তিন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের কাছে দুদক এসব তথ্য চেয়েছে। তাঁদের দেওয়া এসব তথ্য যাচাই-বাছাই করে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও এনডিসি তথ্য জমা দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে একটি আবেদন করেছেন। এনডিসি দেশের বাইরে থাকায় তথ্য প্রদানে বিলম্ব হবে বলে আবেদনে সময় বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশ দেওয়া দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেন, ‘শুনেছি, তাঁরা তথ্য দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার বিকেলে একটি আবেদন রেখে গেছেন। তবে এটি এখনো আমার হাতে পৌঁছেনি। আবেদনটি পাওয়ার পর এটির যৌক্তিকতা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed