এবারের ‘ইত্যাদি’ দিনাজপুরে
বিনোদন ডেস্ক: বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার দিনাজপুরে ধারণ হচ্ছে। দিনাজপুরের কুঠিবাড়ী বিজিবি’র সেক্টর হেড কোয়াটারে ১৮ ডিসেম্বর রোববার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ধারণ শুরু হবে এ অনুষ্ঠানের।
ইতোমধ্যে ইত্যাদির টিম দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করেছে। ফাগুন অডিও ভিশন প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর পরবর্তী অনুষ্ঠানের কয়েকটি পর্ব দর্শক উপস্থিতিতে ধারণ করা হবে। এ অনুষ্ঠানে দিনাজপুরে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি স্থান পাবে।
এ দর্শক পর্বের জন্য ইতোমধ্যে ইত্যাদির পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত শিল্পী ও কলা-কৌশলী বাচাই করেছেন। আমন্ত্রণপত্রও ছেড়েছেন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, একটি আমন্ত্রণপত্র একজনের জন্য প্রযোজ্য, ১৪ বছরের কম বয়সের শিশুদের অনুষ্ঠানে নেয়া যাবেনা, কোন প্রকার হ্যান্ডব্যাগ ও ক্যামেরা সঙ্গে নেয়া যাবেনা, ধারণ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ করতে হবে।
Related News
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনকেRead More



Comments are Closed