গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চার জন, আহত হয়েছেন অন্তত ১৪ জন। আজ রোববার সকালে উপজেলার উলুখোলা এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন এলাকাবাসী। নিহত ব্যক্তিদের পরিচয় বিস্তারিত জানা না গেলেও তাদের বাড়ি নেত্রকোনায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মাওলা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যানে করে ২০ থেকে ২৫ জন দিনমজুর নেত্রকোনা যাচ্ছিলেন। সকাল সোয়া সাতটার দিকে কালীগঞ্জের উলুখোলা এলাকায় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। পিকআপ ভ্যানটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চার ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১৪ জন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed