বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রাজননগর গ্রামের মৃত তবারক আলীর পুত্র। গত বৃহস্পতিবার রাতে তাকে রাজননগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফজর আলীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং ১৬৫/১১ইং।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More



Comments are Closed