Main Menu

গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

Manual7 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। তার নাম পারভেজ আহমদ (২১)। সে উপজেলার ফুলবাড়ী উত্তরপাড়া গ্রামের আক্তার হোসেনের পুত্র। শুক্রবার বাদ জু’মআ এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারভেজ তার নিজ বাড়িতে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে । ফাঁস দেয়ার পূর্বে সে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। জানা যায় পারভেজ টমটম চালক ছিল। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে এ ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিক তার কারণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code