জেনে নিন আপনার ছবি অন্য কেউ ব্যবহার করছে কিনা
তথ্য প্রযুক্তি ডেস্ক: রিভার্স ইমেজ সার্চ করে বের করতে পারেন আপনার নির্দিষ্ট ফটোটি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে। http://tineye.com/ সাইটে গিয়ে আপনার ফটো আপলোড করে অথবা ফটোর ইমেজ লিঙ্ক দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আর কোথায় এটি ব্যবহৃত হয়েছে। এভাবে খুব সহজেই এবং ফ্রি আপনার ইমেজ ব্যবহারকারীদের ধরতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন ব্রাউজার যেমন মজিলা, ক্রোম ইত্যাদির জন্য রয়েছে আলাদা এড-অনস সুবিধা।
গুগলের Search by Image সার্ভিস:
গুগলের ইমেজ সার্চ সার্ভিস অনেক জনপ্রিয়। ইমেজ সার্চবারে এখন ক্যামেরা আইকন রয়েছে যেখানে ক্লিক করলে আপলোড অথবা URL লিঙ্ক দেওয়ার অপশন আসে। সেখানে আপনার প্রয়োজনীয় ইমেজ আপলোড অথবা ইমেজ লিঙ্ক দিয়ে সার্চ দিলেই সাথে সাথে দেখতে পারবেন আর কোথায় কোথায় ইমেজটি ব্যবহৃত হচ্ছে।
কমার্শিয়াল সার্ভিস ImageRights:
কমার্শিয়াল রিকভারি সার্ভিসও নিতে পারেন যদি হয় খুবই গুরুত্বপূর্ণ কোন ইমেজ। https://www.imagerights.com/ এমন একটি প্রতিষ্ঠান যাদের কাজ হচ্ছে অনুমতি ছাড়া আপনার ইমেজের ট্র্যাক ডাউন করা এবং কপিরাইটের আইনে নিয়ে আসা। তবে তারা বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে।
সবশেষে বলা যায়, ছবি পুরোপুরি কপি হওয়া বন্ধ করা হয়ত অসম্ভব। তবে কিছু পদক্ষেপ নিলে ছবি কপি হওয়া জটিল হয়ে যায়। আপনার ছবিতে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। বিভিন্ন ইমেজ এডিটর সফটওয়্যার দিয়ে আপনার ছবিতে কিছু একটা লিখে দিতে পারেন। এ ছাড়াও আপনার ওয়েবসাইট থেকে ইমেজ কপি বন্ধ করতে রাইট ক্লিক ডিজেবল করে রাখলেও কিছুটা নিরাপত্তা পাওয়া যেতে পারে।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed