Main Menu

সিলেটে ট্রাকের ধাক্কায় পাথর শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের টুললাইন এলাকায় ট্রাকের ধাক্কায় মঙ্গলবার দুপুরে এক পাথর শ্রমিক নিহত হয়েছে। নিহত মাসুক মিয়া (২৬) কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ভোলাগঞ্জ থেকে পাথর বোঝাই ট্রাক টুললাইন এলাকায় পৌঁছার পর বাই সাইকেল আরোহী পাথর শ্রমিক মাসুক মিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed