Main Menu

কানাইঘাটে ট্রাকের ধাক্কায় পিএসসি পরীক্ষার্থী নিহত

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ট্রাকের ধাক্কায় এক পিএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তার নাম রুমানা বেগম (১১)। সে উপজেলার ৩নং ইউনিয়নের মানিকপুর গ্রামের প্রবাসী আমির উদ্দিনের মেয়ে এবং ধনমাইর মাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী।
সোমবার দুপুরে সড়কের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হতে পরীক্ষা দিয়ে কেরিক্যাব যোগে বাড়ির উদ্দ্যেশে রওয়ানা হলে মানিকপুর নামক ছাত্রী ছাউনীর পাশে নামা মাত্র বিপরীতগামী একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনতা তাকে সেখান থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে। দীর্ঘ ১৯ ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকাল ১১টায় সে মৃত্যুবরন করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাটিসহ শিক্ষকবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়েন। রুমানার করুন এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কের বাজার পিএসসি পরীক্ষা কেন্দ্রের হল পরিদর্শক রসেন্দ্র দাস, হল সুপার ছয়েফ উদ্দিন, সহকারী হল সুপার খলিল আহমদ, কেন্দ্র সচীব ময়নুল হক ও সিনিয়র শিক্ষক জহির উদ্দিন চৌধূরী এক শোক বার্তায় গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed