Main Menu

লাক্কাতুরা চা বাগান শহীদ মিনারের সংস্কার কাজ সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগীয় স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে অবস্থিত শহীদ মিনার এর সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। নাট্য সংগঠন দেশ থিয়েটার সিলেট এর প্রতিষ্টাতা সভাপতি মোঃ কামাল আহমদ দূর্জয় এর উদ্যোগে ও স্থানীয় চা শ্রমিক স¤প্রদায়ের সাবেক মেম্বার নীরু মিয়ার সহযোগিতায় গত ১৫ নবেম্বর এ সংস্কার কাজ শুরু করা হয়। সংস্কার কাজটি ১৮ নবেম্বর বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও ফুলের শ্রদ্ধা নিবেদন অনুষ্টানের মাধ্যমে সমাপ্তি করেন সংগঠনের নাট্যকর্মী ও স্থানীয় চা শ্রমিকরা।
উক্ত অনুষ্টানে কামাল আহমদ দূর্জয় তার বক্তব্যে বলেন, আমাদের সামনে মহান বিজয়ের মাস সমাগত। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী আমাদের এই সংগঠন মুক্তিযুদ্বে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার নির্দশন স্বরুপ এই শহীদ মিনার সংস্কারের উদ্যোগ নিয়েছে। এখানে একটি আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম অবস্থিত। প্রতিদিন এখানে শত শত দর্শনার্থী আসেন। চোখের সামনে বাগানের প্রবেশ দ্বারে অবস্থিত এ শহীদ মিনার দীর্ঘদিন যাবত অযতেœ অবহেলায় পরিত্যক্ত অবস্থায় ছিলো। আমরা এই পবিত্র স্থানের সংস্কার শুরু করে নিজেদের স্বার্থক মনে করছি। কামাল আহমদ দূর্জয় বলেন, আগামী ২৫ নবেম্বর শুক্রবার বিকেল ৩টায় এখানে একটি সাংস্কৃতিক অনুষ্টান এবং প্রবাসী নাট্যকার ও লেখক খান শওকত এর নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থ থেকে খান শওকতের রচনায় এবং কামাল আহমদ দূর্জয় নির্দেশনায় পথ নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব মঞ্চায়ন করা হবে। তিনি উক্ত অনুষ্টানে সকলে উপস্থিত থেকে নাটকটি দেখার আহবান জানান। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন নাট্যকর্মী এম.এস এ মাসুম খান, মোঃ শামিম আহমদ, মোঃ আজাদ, শাহ আলম, নির্জন তালুকদার, কেয়া আহমেদ সোনিয়া, আকবর আহমদ অয়ন, মোঃ মাসুম, মোহন খান, কালাম প্রমূখ।

Share





Related News

Comments are Closed