বিশ্বনাথে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় রহিমা বেগম (৯৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বনাথের পূর্ব চানসিরকাপন গ্রামের জমসেদ আলীর কলোনীতে বসবাস করে আসছিলেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে বিশ্বনাথ থেকে জগন্নাথপুরগামী একটি বাসের সাথে রহিমা বেগম ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি বাস মালিক কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের মধ্যে তাৎক্ষণিকভাবে আপসে মীমাংসা এবং লাশ ময়না তদন্ত না করতে নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়। ফলে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
বিশ্বনাথ থানার এসআই রাজিব বলেন, বিষয়টি আপসে নিষ্পত্তি হয়েছে। নিহতের ছেলে দেলোয়ার হোসেনের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে আইন সম্মত ভাবেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed