মানব পাচারের অভিযোগে লিবিয়ায় এক বাংলাদেশি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ায় মানব পাচারের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বাহিনী। বৃহস্পতিবার ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়, ৩৭ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া সুজন নামের ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বলা হয়েছে, লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকেরা সুজনের মানব পাচারের বিষয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় লিবিয়া পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সম্প্রতি লিবিয়ায় পাচার হওয়া ওই ৩৭ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির গারিয়ান শহরের আল-হামরা বন্দিশিবিরে আটক করে রাখা হয়েছে।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed