Main Menu

ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মিজান মিয়া (২৫) ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মশাদিয়া গ্রামে গ্রামের আবদুল বারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে একটি কাঁচা ঘর নির্মাণের সময় মিজান মিয়ার সাথে সীমানা নিয়ে পার্শ্ববর্তী ওয়াসিম উল্লার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওয়াসিম উল্লা ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিজান মিয়ার উপর হামলা চালায়। মিজান মিয়া মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। মিজানের স্ত্রী সানোয়ারা বেগমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মিজানকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed