দক্ষিন সুরমায় পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার রেলগেইট এলাকায় মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে মাসুম আহমদ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম দক্ষিন সুরমা উপজেলার লালাবাজারের হিলপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি পরিবারের সাথে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বনলতা হাউজে থাকতেন।
দক্ষিণ সুরমার রেলগেইট এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মাসুম গুরুতর আহত হন। তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed