উইন্ডোজ ৭ ও ৮ বিক্রি বন্ধের ঘোষণা মাইক্রোসফটের
তথ্য প্রযুক্তি ডেস্ক: উইন্ডোজ ৭ ও ৮ অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধ করছে মাইক্রোসফট। এখন থেকে শুধু উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটার কিনতে হবে।
২০০৯ সালে উইন্ডোজ ৭ বাজারে ছাড়ে মাইক্রোসফট। ২০১২ সালে ছাড়ে উইন্ডোজ ৮ ও ৮ দশমিক ১ সংস্করণ। অর্থাৎ, উইন্ডোজ ৭ বাজারে ছাড়ার সাত বছর ও উইন্ডোজ ৮ বাজারে ছাড়ার চার বছরের মধ্যেই বিক্রি বন্ধ ঘোষণা করছে মাইক্রোসফট।
ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রি বন্ধ করলেও উইন্ডোজ ৭-এর জন্য ২০২০ সাল ও উইন্ডোজ ৮ দশমিক ১-এর জন্য ২০২৩ সাল পর্যন্ত সমর্থন দিয়ে যাবে মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এর বিক্রি বাড়াতেই পুরোনো সংস্করণ বিক্রি বন্ধ ঘোষণা করছে প্রতিষ্ঠানটি।
এ বছরের শুরুতে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ সফটওয়্যারের জন্য ২০১৭ সালে দুটি মূল হালনাগাদ সংস্করণ ছাড়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে আগামী বছরের শুরুতে উন্মুক্ত হবে রেডস্টোন ২ নামের হালনাগাদ সংস্করণটি, আর বছরের শেষ দিকে আসবে রেডস্টোন ৩ নামের হালনাগাদ সংস্করণ।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed