Main Menu

তাহিরপুরে মুছলেখা দিয়ে রক্ষা পেল এক বখাটে যুবক!

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে একাধিক মুঠোফোনের সিম ব্যবহার করে কিশোরী পটানোর কারিগড় এক বখাটে যুবক মুছলেখা দিয়ে সাঁজা’র হাত থেকে রক্ষা পেল।
তার নাম শাবজল হোসাইন (২২)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পিয়ার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার দুধের আউটা গ্রামের পিয়ারের ছেলে শাবজল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও একাধিক মুঠোফোনের সিম ব্যবহার করে নিজেকে কখনো কলেজ ছাত্র, সাংবাদিক, আবার কখনো কয়লা ব্যবসায়ী পরিচয় দিয়ে এলাকা এবং এলাকার বাইরে অনেক কিশোরীর সাথে সখ্যতা গড়ে তোলে। তাকে এলাকায় কিশোরী পটানোর কারিগড় হিসাবেই জানেন লোকজন।
উপজেলার টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় সোমবার সন্ধায় এক কিশোরীকে নিয়ে শাবজল ঘুরতে গেলে আপক্তিকর অবস্থায় স্থানীয় মোটর সাইকেল চালকগণ ও এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। এর আগেও একাধিকবার অনেক কিশোরীকে নিয়ে ওই এলাকায় বান্ধবী পরিচয়ে ঘুরতে গেলে লোকজনের সন্দেহ বাড়তে থাকে। ইতিপূর্বে ভুয়া সাংবাদিক সেজেও চারাগাঁও শুল্ক ষ্টেশনে ছবি তুলে প্রতারণা করতে গেলে স্থানীয় জনতা একদফা গণ পিটুনি দিয়ে তাকে বিজিবির নিকট সোপর্দ করলে সে যাত্রায় মুছলেখা দিয়ে ছাড়া পায়।
এদিকে টেকেরঘাট রেষ্ট হাউসে সোমবার মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজে তদারকিতে থাকা নির্বাহি ম্যাজিষ্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে বখাটে শাবজলকে হাজির করা হলে সে নিজে এবং তার অভিভাবকরা ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড করবে না বলে মুছলেখা দিয়ে সাঁজার হাত থেকে রক্ষা পায়।
নির্বাহী ম্যাজিষ্টেট দীপঙ্কর তংচঙ্গা মঙ্গলবার বলেন, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভবিষ্যতে সে এ ধরণের কর্মকান্ড করবে না বলে মুছলেখা দিয়ে যায়।’

 

Share





Related News

Comments are Closed