খাদিজাকে কেবিনে নেয়া হয়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কেবিনে দেওয়ার কথা থাকলেও বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। কেবিনে স্থানান্তরের বিষয়টি জানান, খাদিজার বাবা মাসুক মিয়া।
মাসুক মিয়া বলেন, নার্গিসের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার (খাদিজা) অবস্থা আরো ভালো হবে।
খাদিজার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের পরিচালক মির্জা নাজিম উদ্দিন বলেন, প্রতিদিনই একটু একটু করে নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে সম্পূর্ণ ‘মেডিকেল পুর্নবাসনে’ রাখা হয়েছে।
গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে জেগে ওঠে সিলেটসহ সারাদেশ।
Related News
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More



Comments are Closed