বিশ্বনাথে নৈশপ্রহরী হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার খাইয়া-খাইড় বাজারের নৈশপ্রহরী আজদর আলী ভুট্রো হত্যায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জামাল আহমদ। সে ওসমানীনগর উপজেলার খাতিপুর গ্রামের জয়ফর আলী ছেলে।
রোববার সন্ধ্যায় তাকে বিশ্বনাথ উপজেলার খাইয়া-খাইড় বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশপ্রহরী হত্যায় জড়িত থাকার অভিযোগে জামাল আহমদ কে গ্রেফতার করা হয়। নৈশপ্রহরী হত্যার পর থেকে গ্রেফতারকৃত জামাল এলাকা ছেড়ে পালিয়ে ছিল বলে পুলিশ জানায়।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান হত্যা মামলার আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে বিশ্বনাথ উপজেলার খাইয়া-খাইড় বাজারের নৈশপ্রহরী আজদর আলী ভুট্রো কে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হত্যা করে। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের ছেলে বাদি হয়ে বিশ্বনাথ থানায় অজ্ঞাতানামা আসামি রেখে হত্যা মামলা দায়ের করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed