Main Menu

‘খাদিজার শরীরের বাম অংশ প্যারালাইজড’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারলেও অচল হয়ে আছে তার দেহের বাম অংশ।

শরীরের এই অংশ আর কখনোই সচল হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না ডাক্তাররা।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা.মির্জা নাজিমউদ্দিন এমন তথ্যই জানান যমুনা টেলিভিশনকে।

প্রতিবেদনে বলা হয়, ‘ডাক্তাররা জানিয়েছেন বৃহস্পতবিার দুপুর ১২টার দিকে খাদিজার ভেন্টিলেশন পরীক্ষামূলকভাবে খুলে নেয়া হয়েছে। এটা চিকিৎসার একটা প্রক্রিয়া। তাকে দীর্ঘমেয়াদে ভেন্টিলেশন ছাড়া রাখা যাবে কিনা, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এভাবে বার বার খুলে আবার ভেন্টিলেশন দিয়ে তাকে স্বাভাবিক শ্বাস নেয়ার উপযোগী করা হবে।’

কর্মরত ডাক্তাররা জানিয়েছেন, ভেন্টিলেশন খুলে নেয়ার পরেও তিনি মোটামুটি স্বাভাবিক আছেন। চোখ খুলছেন, মাঝে মধ্যে হাত পা নড়াচড়াও করতে পারছেন। তার অবস্থার উন্নতি হচ্ছে।

তবে কাজ করছে না তার দেহের বাম অংশ। বা হাত এবং বাম পায়ে এখনো অনুভূতি পাচ্ছেন না। কবে নাগাদ ফিরবে বা আদৌও ফিরবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না ডাক্তাররা।

Share





Related News

Comments are Closed