Main Menu

সিলেটে ১০ টাকা মূল্যের চাল বিক্রিতে অনিয়ম, ডিলার আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুমরায় ১০ টাকা দরে নিম্মমানের চাল বিক্রির দায়ে এক ডিলারকে আটক করেছেন উপজেলা নিবার্হী অফিসার। মঙ্গলবার দক্ষিন সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড হবিনন্দী এলাকায় সরকারী হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে চাল বিক্রি কালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৩ হাজার ৪ শত ১০ কেজি নিন্মমানের চাল জব্দ করা হয়।
আটককৃত সালাউদ্দিন রিমন ওরফে ভাংগাড়ী রিমন (৩৭) এসএমপি’র মোগলাবাজার থানার হবিনন্দী এলাকার আলাউদ্দিনের পুত্র। রিমন গত সিটি নির্বাচনে মেয়র পদের প্রার্থী ছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা জানান, বর্তমান সরকার কৃষকের কাছ থেকে অনেক দাম দিয়ে চাল ক্রয় করে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে বিক্রি করছে। এই ডিলার সেই চাল অন্য জায়গায় বিক্রি করে বস্তার ভিতর এই সব নোংরা নষ্ট চাল ভরে মানুষের সাথে প্রতারণা করে বিক্রি করেছে। এর ফলে সরকারের সুনাম নষ্ট করছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে রিমনকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed