সুরমা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবী
বিশেষ প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুশিঘাট, পালপুর ও হবিনন্দী মৌজার সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বালু উত্তোলনের কারণে নদীর আশপাশে অবস্থিত বাড়ীঘর হুমকীর সম্মুখীন হয়েছে। সুরমা নদীর পার রক্ষায় সরকারী ভাবে ব্লক স্থাপন করা হয়। বালু উত্তোলনের ফলে ব্লক ভেঙ্গে নদীতে পড়ছে। নদীর আশপাশের দক্ষিণ কুশিঘাট, উত্তর কুশিঘাট, নয়াবস্তি, মিরের চক, মুক্তিরচক, পীরের চক সহ বিভিন্ন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। এ নিয়ে এলাকায় উত্তেজান ও ক্ষোভের সঞ্চার হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা।
এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ড বরাবরে বিগত ২০০৭ সনে অভিযোগ করলে বালু উত্তোলন বন্ধ করা হয়। গত ১০/১৫ দিন থেকে কুচাই শেখপাড়ার মকুসদ আহমদ আবার বালু উত্তোলন শুরু করেছেন। এ ব্যাপারে এলাকাবাসী তার সাথে যোগাযোগ করলে তিনি লিজ নিয়েছেন বলে জানিয়েছেন। তবে এলাকাবাসী বলেন, তিনি লিজ না এনেই প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছেন। মকুসদ আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
বালু উত্তোলনের স্থান দিয়ে জালালাবাদ গ্যাস সরবরাহের বড় ৩টি পাইপ লাইন বসানো রয়েছে। বালু উত্তোলনের সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা ।
দক্ষিণ সুরমা উপজেলা কমিশনার (ভূমি) বিজেন ব্যানার্জী জানান, “শুনেছি দক্ষিণ কুশিঘাটে সুরমা নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ বিষয়টি তদন্তের জন্য মঙ্গলবার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে উক্ত স্থানটি দক্ষিণ সুমার উপজেলাধীন নয়।”
এ ব্যাপারে সদর উপজেলা কমিশনার (ভূমি)’র সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed