প্রধানমন্ত্রীকে ফেসবুকে হত্যার হুমকী, ঝিনাইদহে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে কটুক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোষ্ট দেওয়ায় ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো: আব্দুর রশিদ এ মামলাটি করেন।
আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গন্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী তার ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্র বানিয়ে পোষ্ট করেছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় রোববার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত) ২০১৩ এর ৫৭ ধারা মোতাবেক মামলাটি দায়ের করেন ওই আইনজীবি।
বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান মামলাটি এজাহার হিসেবে গন্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed