Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকসা সংঘর্ষে ২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি ব্রীজের পূর্বপারে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন।
নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের তালুক পাড়া গ্রামের হাজী আলাউদ্দীনের ছেলে কাওসার আহমেদ (২৫) ও ছাতক উপজেলার বড় কাপন বানায়াত গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুক্তি যোদ্ধা হাজী আকবর আলী (৭০)।
এ ঘটনায় আহতরা হলেন বিশ্বনাথ উপজেলার দুর্লভপুর গ্রামের মোঃ ইলিয়াস আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪০), একই গ্রামের সমসর আলীর ছেলে আবুল হোসেন (৩০) এবং কাজির গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে আব্দুর রহিম (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে জরুরী কাজে সিএনজি অটোরিকসায় করে টুকের বাজার যাবার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী ব্রীজের পূর্বপারে একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তশেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed