সুরমায় অবৈধ বালু উত্তোলনে ড্রেজারসহ গ্রেফতার ৪
বিশেষ প্রতিনিধি: সিলেটের সুরমা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকালে ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলাধীন নিজ দলইকান্দি বালুমহাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলি বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন সিরাজ উদ্দিন (৪০),নাজমূল ইসলাম (৩৮),আলতাফ (৩৬) ও রাসেল (২৮)। তাদেরকে বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) আদালতে হাজির করে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটক ড্রেজার জমজম-২-এর মালিক সিটি এন্টারপ্রাইজের প্রোপাইটর মকসুদ। অভিযানকালে মহালের কথিত ইজারাদার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শেখপাড়ার মশুদ আহমদ পালিয়ে যান। মশুদ দীর্ঘদিন থেকে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। বুধবার বালু উত্তোলন করতে গেলে এলাকাবাসীর সহায়তায় পুলিশ এ চারজনকে আটক করে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed