সিলেটে ৬ লাখ টাকার ভারতীয় মদের চালান আটক
হাবিব সরোয়ার আজাদ: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পৌণে ৬ লাখ টাকার ভারতীয় মদের চালান আটক করেছে বিজিবি।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আবুল কালামের নেতৃত্বে বিজিবির এশটি টহল দল নয়াগ্রাম নামক এলাকা থেকে শুক্রবার রাতে ২৬০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করেছে।
অপরদিকে উৎমা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুল হকের নেতৃত্বে শুক্রবার রাতে বরমসিন্দুর নামক এলাকা থেকে ৮৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল জব্দ করা হয়।
একইদিন রাতে গোয়াইনঘাট উপঝেলার সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুল হকের নেতৃত্বে মোহাম্মদপুর নামক এলাকা থেকে ৪৮ বোতল গডফাদার নামক আমদানি নিষিদ্ধ বিয়ারের বোতল জব্দ করে।
জব্দকৃত মদ ও বিয়ারের আনুমানিক মুল্য ৫ লাখ ৬২ হাজার ৫শ টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহি উদ্দিন খন্দকার সংবাদ মাধ্যমকে জানান ৫-বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে যে কোন ধরণের চোরাচালান, নারী ও শিশু পাচার সহ সীমান্তের সার্বিক নিরাপক্তা দিতে বিজিবি তৎপর রয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed