শৈলকুপায় উদ্ধার লাশটি মাগুরার হুমায়ুন কবীরের
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। মঙ্গলবার গভীর রাতে লাশটি মাগুরা সদর উপজেলা ইছেখাদা গ্রামের হুমায়ুন কবীরের বলে সনাক্ত করেন তার স্বজনরা।
শৈলকুপা থানার এসআই সঞ্জয় কুমার জানান, মঙ্গলবার দুপুরে অজ্ঞাত এক যুবকের (৩৫) বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করার পর মধ্যরাতে তার পরিচয় পাওয়া যায়।
তিনি আরো জানান, নিহত হুমায়ন কবীরের বিরুদ্ধে মাগুরা থানায় চাঁদাবাজী ও পর্ণোগ্রাফি আইনে দুইটি মামলা রয়েছে। গত ৯ সেপ্টম্বর তিনি এই দুই মামলা থেকে জামিনে মুক্তি পান।
১১ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে হুমায়ুনের স্বজনরা অভিযোগ করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে হাটফাজিলপুর বিশ্বাসপাড়া মসজিদের পাশে ধান ক্ষেতে একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি জানান, ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে বস্তা বন্দি করে মাঠের মধ্যে ফেলে গেছে।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed