Main Menu

বাল্যবিয়ের দায়ে সেই ৫ পরিবারের ৯ জনের কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের দায়ে কাজীসহ সেই ৫ পরিবারের ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধূরী রওশন ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মহেশপুর উপজেলার নিমতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে কাজী হাফিজুর রহমান (৪৫), একই গ্রামের আজিজুল হকের স্ত্রী জরিনা খাতুন (৪০), ফতেপুর ঘোষপাড়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী হালিমা খাতুন (৩৮), পুরান্দপুর গ্রামের জামাল হোসেন (৫০) ও তার ছেলে ওমর ফারুক (২৩), একই গ্রামের নূর ইসলাম (৪৫), ফতেপুর গ্রামের শিখা খাতুন (৪০) ও ঢাকা জেলার ফকির মণ্ডলের ছেলে পলাশ হোসেনসহ (২৪) ৯ জন।

মহেশপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশন ইসলাম জানান, মহেশপুর উপজেলায় একই দিনে ৫টি পরিবার বাল্যবিয়ের আয়োজন করা হয়।

পত্রিকায় প্রকাশিত এমন খবরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। পরে তাদেরকে ১৫দিন ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। গত ১৮ সেপ্টেম্বর বৈশাখী নিউজ ২৪ ডটকমে ঈদের ছুটিতে মহেশপুরে বাল্যবিয়ের ধুম শিরোনামে খবর প্রকাশিত হয়।

Share





Related News

Comments are Closed