সুনামগঞ্জে হেরোইনসহ ২ জন গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গাছড়া গ্রামের মৃত নিরেশ রংলার ছেলে উইলসন নকরেক (২৩) ও পার্শ্ববর্তী টেকেরঘাট সীমান্তের বড়ছড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে পারভেজ আহমদ আহাদ (৩৫)।
গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা হেরোইন সহ একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন সেটও জব্দ করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী চাঁনপুরে হেরোইন নিয়ে যাবার পথে বুরুঙ্গাছড়া গ্রামের গীর্জার সামনের সড়কে অবস্থান নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির টহলদল মোটর সাইকেল থামিয়ে উইলসন ও আহাদকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী করে ৬ পুড়িয়া হেরোইন ও তাদের ব্যবহ্নত একটি মোটর সাইকেল এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
এ ব্যাপারে এএসআই তপন কুমার দাস বাদী হয়ে মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, হেরোইনসহ গ্রেফতারকৃত আহাদ বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় প্রভাব বিস্তার করার জন্য নিজেকে একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলো। ইতিপুর্বেও আহাদ বেশ কয়েকবার পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ে জেল হাজতে ছিল।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed