Main Menu

মুখোমুখি সংঘর্ষের পর বাস-ট্রাক খাদে, নিহত ৫


বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাস ও ট্রাকের সংঘর্ষের পর ট্রাক ও বাস খাদে পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

এলেঙ্গা পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর জানান, উত্তরবঙ্গগ্রামী একটি যাত্রীবাহী একটি ট্রাক কান্দিলা এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ঢাকাগ্রামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের বাস ও ট্রাকটি রাস্তার পাশের একটি খাদে পরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে পাঁচজনের লাশ উদ্ধার করে।

তিনি জানান, দুর্ঘটনায় আহত আটজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাপাতাল মর্গে রয়েছে।

Share





Related News

Comments are Closed