ঝিনাইদহে সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় সাপের দংশনে নাজমা খাতুন (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত নাজমা খাতুন ওই এলাকার রেজাউল ইসলামের মেয়ে ও হাটগোপালপুর মধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী।
নিহত নাজমা খাতুনের পারিবারিক সুত্রে জানা গেছে, রাতে নিজের বিছানায় ঘুমিয়ে ছিল নাজমা খাতুন, সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। সাপের ছোবলে নাজমার শরীরে প্রচন্ড যন্ত্রনা শুরু হলে পরিবারের লোকজন তাকে দ্রুত ঝিনাইদহের সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed