তাহিরপুরে ভারতীয় রুপী সহ ১জন গ্রেফতার
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জে বিজিবির একটি টহল দল শুক্রবার বিকেলে ভারতীয় রুপী সহ এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃ হুন্ডি ব্যবসায়ীর নাম আবুল কালাম (৪৮)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট পূর্বপাড়ার মৃত ভানু হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় প্রতক্ষ্যদশীদের সুত্রে জনা যায়, উপজেলার ট্যাকেরঘাট বিজিবির কোম্পানী হেডকোয়ার্টারের নায়েক মো. রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল শুক্রবার বিকেলে বুরুঙ্গাছড়া গ্রামের পার্শ্ববর্তী ব্রিজের ওপর মোটর সাইকেল চালিয়ে লালঘাট যাবার পথে আবুল কালামকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে এসে তার দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা ভারতীয় ৩৬ হাজার রুপী ও ১টি মোবাইল ফোন সেট জব্দ করে।
উল্ল্যেখ, উপজেলার বালিয়াঘাট বিওপির বিজিবির সোর্স পরিচয়ে আবুল কালাম দীর্ঘ কয়েক বছর ধরে বিজিবির নামে চোরাচালানীদের নিকট থেকে চাঁদা আদায়, মাদক, হুন্ডি ব্যবসা, সীমান্তের ওপারে শ্রমিক পাচার সহ নানা অপকর্মে জড়িত ছিল।
সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড ব্যাটাালিয়ন থাকা অবস্থায় গত দু’বছর পুর্বেও বিজিবি তার নামে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও চাঁদাবাজির দুটি মামলা দায়ের করে। আটকের পর বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি আবুল কালামকে ভারতীয় হুন্ডির টাকা সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চি করে জানান, আদৌ সে বিজিবির কোন সোর্স নয়।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed