Main Menu

বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বহালের প্রতিবাধে বুধবার (৩১ আগস্ট) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালনের আহ্বান জানিয়েছে দলটি। মঙ্গলবার জামায়াতের পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, হজযাত্রী পরিবহনে নিয়োজিত গাড়ি, সংবাদপত্রে গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। তিনিসহ দলের আটক সব নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩১ আগস্ট বুধবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।

Share





Related News

Comments are Closed