শৈলকুপায় বাসের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শৈলকুপায় বাসের ছাদ থেকে পড়ে মিঠুন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিঠুন উপজেলার মালিপাড়া গ্রামের ঝন্টু আলীর ছেলে।
ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. জাহীদুল ইসলাম সাংবাদিককে বলেন, ফুটবল খেলা শেষে বাসে করে ঝিনাইদহ থেকে শৈলকুপা যাচ্ছিলো মিঠুন। পথে বারইপাড়া এলে বাসের ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম সাংবাদিককে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed