ঝিনাইদহে ছাত্রদলের মিছিলে হামলা, আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ছাত্রদল এ কর্মসূচীর আয়োজন করে।
ঝিনাইদহ জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কর্মসূচী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের কেপি বসু সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পোষ্ট অফিস মোড়ে পৌছালে পুলিশ সেখানে বাধা দেয়।
বাধা পেয়ে মিছিলকারীরা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। বিবৃতিতে বলা হয় সমাবেশে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন বক্তব্য দেয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি-সোটা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়।
হামলায় জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোস্তাক, নয়ন. শাওনসহ ছাত্রদলের ৫ কর্মী আহত হয়। তাদের বিভন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। মিছিলে পৌর বিএনপি’র সভাপতি জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, আবুল বাশার বাশি উপস্থিত ছিলেন।
Related News
যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকেRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More



Comments are Closed