Main Menu

জাফলংয়ে পিয়াইন নদীতে ডুবে শ্রমিক নিখোঁজ

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের জাফলং পিয়াইন নদীতে ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ফরিদ আহমদ (৪২) গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪-৫ দিন পূর্বে পিয়াইন নদীতে ইঞ্জিন চালিত পাথর বোঝাই একটি নৌকা পানিতে তলিয়ে যায়। নৌকাটি উদ্ধারের জন্য ফরিদ আহমেদসহ কয়েকজন শ্রমিক নৌকা মালিকের সাথে চুক্তি করেন। চুক্তি মোতাবেক মঙ্গলবার সকাল থেকে তারা নৌকাটি উদ্ধারের জন্য চেষ্টা চালায়। উদ্ধার অভিযানের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ফরিদ আহমেদ পানিতে ডুব দিলে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর থেকে স্থানীয় ডুবুরীরা চেষ্টা চালিয়ে রাত ৮টা পর্যন্ত তার কোন সন্ধান পায়নি। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই মঞ্জুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন জানান, পানিতে ডুবে এক শ্রমিক নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed