Main Menu

লালাবাজারে আজির খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ব্যবসায়ী ও বিশ্বনাথের টেংরা গ্রামের বাসিন্দা আজির উদ্দিন খুনের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের ভাগিনা মিহাদ মিয়া বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ্য করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে এ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার এক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিলন আহমদ দক্ষিণ সুরমা উপজেলার ভরাউট গ্রামের বাসিন্দা।
দক্ষিণ সুরমা থানার অফির্সাস ইন-চার্জ আতাউর রহমান মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনার জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরামার লালা বাজারের ফার্মেসি ব্যবসায়ী ও বিশ্বনাথের টেংরা গ্রামের বাসিন্দা আজির উদ্দিনকে পিটিয়ে হত্যা করা হয়। শনিবার বাদ আসর ময়নাতদন্ত শেষে তাকে পঞ্চায়েতী কবরস্থান দাফন করা হয়।

Share





Related News

Comments are Closed