শ্রীমঙ্গলে পতাকা আইনে মার্কেন্টাইল ব্যাংকে জরিমানা
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে সঠিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবসে শ্রীমঙ্গল পুরানবাজারস্থ ব্যাংকটির সম্মুখভাগে জাতীয় পতাকা অযত্নে এবং অর্ধনমিত ভাবে প্রদর্শণ না করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল হককে এ বিষয়ে অভিযোগ জানালে তিঁনি তাৎক্ষনিক ভাবে সহাকরী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ কুমার পাল এবং থানা পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট প্রেরণ করেন। মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের সত্যতা পাওয়ায় বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ লঙ্ঘনে দায়ে ৪এর ক ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে সংশ্লিষ্ট’র ১ বছরের জেল দন্ড প্রদান করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed