দক্ষিণ সুরমায় পুলিশের ব্লক রেইড, গ্রেফতার নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি ও নাশকতাকারীদের ধরতে ব্লক রেইড দিয়ে মেসে মেসে তল্লাশি চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের কাজিরখলা এলাকায় এ অভিযান শুরু হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক জানান, প্রায় ৩০০ পুলিশ সদস্য নিয়ে ব্লক রেইড শুরু হয়। প্রায় ২ ঘন্টা কাজিরখলা এলাকার মেসগুলোতে জঙ্গি, নাশকতাকারী বা চিহ্নিত অপরাধীরা থাকতে পারে এমন আশঙ্কায় অভিযান চালানো হয়। তবে কোন অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, এর আগে সিলেট নগরীর শেখঘাট এলাকায় গভীর রাতে ব্লক রেইড দিয়ে অভিযান চালানো হলেও কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed