‘ডিসেম্বর থেকে নম্বর ঠিক রেখে অপারেটর বদল’
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালে বিকাশের মাধ্যমে টেলিটক রিচার্জ ও আর্থিক লেনদেনের সুবিধা চালু কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, ডিসেম্বর থেকে নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুবিধা পাবেন মোবাইল ফোন গ্রাহকরা। এ জন্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সুবিধা বা মোবাইল ফোন পোর্টেবিলিটির নিলাম।
তিনি বলেন, একনেকে ৬৭৫ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। তিন হাজার ২০০ কোটি টাকার একটা প্রস্তাব টেলিটক থেকে প্রণয়ন করা হচ্ছে, যেটি বোর্ড মিটিংয়ে উঠবে।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, যাতে ইউনিয়ন পর্যায়ে থ্রিজি আমরা নিয়ে যেতে সক্ষম হব। আমরা যেন বলতে পারি, বর্তমান সরকারের মেয়াদকালে আমরা টেলিটককে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি।’
প্রতিমন্ত্রী জানান, ‘১২১ নম্বরে কল করেই গ্রাহকরা সব তথ্য জানতে পারবেন।’
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed